স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহায়ককে নির্যাতনের অভিযোগে তদন্ত কমিটি গঠন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস সহায়ককে পুলিশ সদস্য কর্তৃক শারীরিক নির্যাতন ও হুমকির অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ৪ মে এক পুলিশ সার্জেন্ট তার কাগজপত্র ও মোবাইল ফোন নিয়ে শাহবাগ থানায় নিয়ে গিয়ে নির্যাতন ও গুলি করার হুমকি দেন। বিষয়টি তদন্তে কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল ও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.