নারায়ণগঞ্জে তিন মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জে র্যাব-১১ এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১১৯ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। শুক্রবার রাতে ফতুল্লা ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.