স্পোর্টস কার ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর যানবাহন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি ময়মনসিংহের ত্রিশালে খালখনন কর্মসূচি ও নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন। বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত একটি সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.