Daily Mint

পথশিশুদের মৌলিক অধিকার সুরক্ষায় নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় : হাইকোর্ট

পথশিশুদের মৌলিক অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন। রুলে পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন, জরিপ পরিচালনা এবং নির্যাতন-শোষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। জনস্বার্থে মামলাটি করে ইকুউটাস ফাউন্ডেশন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.