Daily Mint

মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের প্রতিবাদে মানববন্ধন করেছেন একদল বাইকার। শনিবার দুপুরে প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে তারা কর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। বক্তারা বলেন, মোটরসাইকেল বিলাসপণ্য নয়, কেনার সময়ই শুল্ক-কর দিতে হয়। নতুন করে অগ্রিম কর আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তারা বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.