Daily Mint

পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদন, রাজবাড়ীতে আনন্দ মিছিল

রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদন পাওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে শহীদ স্মৃতি চত্বরে শেষ হয়। পরে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.