ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি থালাপতির
ভারতে অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনায় মোদি সরকারের সমালোচনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তিনি দাবি করেছেন, এই পরীক্ষা বাতিল করে উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে মেডিকেল ভর্তি নেওয়া উচিত। তার মতে, একদিনের পরীক্ষার বদলে ধারাবাহিক ফলাফলই প্রকৃত যোগ্যতার মানদণ্ড। কোচিংনির্ভর ব্যবস্থায় গ্রামীণ ও দরিদ্র শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.