পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন: প্রথম দফার ভোট গ্রহণ আগামীকাল
আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন। প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে ভোট হবে। এসব জেলায় ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিরাপত্তায় ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রে কড়াকড়ি ব্যবস্থা থাকবে এবং জাল ভোট বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। ইতিমধ্যে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে দুইজন নেতা গ্রেপ্তার হয়েছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.