প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে এবং তা সম্পূর্ণ অবৈতনিক থাকবে। বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক। বুধবার আগারগাঁওয়ে গণসাক্ষরতা অভিযানের অনুষ্ঠানে তিনি বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিতের পরিকল্পনা চলছে এবং এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শিক্ষা খাতে বরাদ্দ ও উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.