Daily Mint

পুলিশ সুপার পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। কিশোরগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার পরিবর্তন করা হয়েছে। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.