Daily Mint

সন্তানসহ মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিন পেয়েছেন। বুধবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করে। মুক্তির পর কারাগার ফটকে সমর্থকরা তাকে স্বাগত জানায়। তিনি আইনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দাবি করেন তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.