প্যারিসে ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’র আত্মপ্রকাশ
ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার প্যারিসের ওবেরভিলিয়ে এলাকায় ৪৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে জুনেদ আহমেদ সভাপতি ও সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনটির লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা। অনুষ্ঠানে আবাসন, জ্বালানি ও ক্ষুদ্র শিল্পসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.