ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, এলোপাথাড়ি গুলিতে আহত ৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় টাকার বিরোধের জেরে ডিবি পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা পরিচয়পত্র দেখতে চাইলে তারা গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। জনতা ধাওয়া করে শামীম ওরফে জুয়েলকে আটক করে পুলিশে দেয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত করছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.