Daily Mint

বন্ধ ৬টি পাটকল ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে জরুরি সভা শেষে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বন্ধ জুট মিলগুলো পর্যায়ক্রমে চালু বা ইজারা দেওয়া হবে। এতে বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থান বাড়বে। বৈঠকে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিটিএমসির কর্মকর্তারা অংশ নেন। অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বন্ধ পাটকল পুনরায় চালুর বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় এবং পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.