Daily Mint

বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা জারি

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলির নতুন নীতিমালা জারি করেছে। এতে প্রথমবারের মতো এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলির সুযোগ চালু হলো। শিক্ষকরা দুই বছর পর আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ তিনবার বদলি নিতে পারবেন। নারী শিক্ষকদের অগ্রাধিকার, দূরত্ব ও জ্যেষ্ঠতা বিবেচনায় সিদ্ধান্ত হবে। বছরে সর্বোচ্চ দুইজন বদলি হতে পারবেন, সিদ্ধান্ত নেবেন মাউশি ডিজি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.