এবার পুলিশের ওপর হামলা, পাঁচজনকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
নারায়ণগঞ্জের কাশিপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরানো পাঁচজনকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে বাড়ি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙচুর ও লুটপাটের সময় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। অন্যদিকে মাসদাইরে র্যাবের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানকালে সিসিটিভি ফুটেজ ও ড্রোন জব্দ করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.