Daily Mint

ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন লতিফ সিদ্দিকী, আদালতে ক্ষোভ প্রকাশ

সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন এবং ২৪ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। আদালতে উপস্থিত হয়ে তিনি নিজেই হাজিরা দিতে আগ্রহ প্রকাশ করেন। তার আইনজীবী জানান, বয়স ও শারীরিক অসুস্থতার কারণে এই আবেদন করা হয়েছিল।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.