Daily Mint

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন, সূচনা বক্তব্য ১০ জুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১০ জুন সাক্ষ্য গ্রহণ ও সূচনা বক্তব্যের তারিখ নির্ধারণ করা হয়েছে। সব আসামি পলাতক রয়েছেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.