Daily Mint

ভারতে মন্দিরের দেয়ালধসে নিহত ৬

ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় একটি মন্দিরের দেয়াল ধসে ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৩৫০ জন ভক্ত মন্দির চত্বরে ছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টির সময় তারা টিনশেডের নিচে আশ্রয় নিলে দেয়াল ও ছাদ ধসে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.