Daily Mint

১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১৬ জন লেবানিজ নাগরিক ও ৫টি প্রতিষ্ঠান রয়েছে। সরকারের নির্দেশে তাদের সম্পদ ২৪ ঘণ্টার মধ্যে জব্দ এবং সব ধরনের লেনদেন বন্ধ করতে হবে। আমিরাত বলেছে, সন্ত্রাসবিরোধী অবস্থান ও অর্থায়ন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা নীতির অংশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.