ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, নিহত ১
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদে মঙ্গলবার সন্ধ্যায় ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এক কিশোর নিহত এবং ১১ জন আহত হয়েছেন। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং গভীরতা ছিল ১২ কিলোমিটার। ভূমিকম্পের অভিঘাতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাড়ির অংশ ধসে পড়ে কিশোরটির মৃত্যু হয় বলে উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.