সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ, পশু কোরবানি ও হজের আনুষ্ঠানিকতায় মুসলিম বিশ্বে উৎসব চলছে। প্রায় ১৬ লাখ হাজি আরাফাত ময়দানে উকুফ সম্পন্ন করেন। খুতবা শেষে মুজদালিফায় রাতযাপন ও কঙ্কর সংগ্রহের পর আজ মিনায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে মূল হজ কার্যক্রম শুরু হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.