ময়মনসিংহে ট্রাকসহ ভেঙে পড়লো বেইলি ব্রিজ
ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় কংস নদীর ওপর বেইলি ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়ায় ময়মনসিংহ-নেত্রকোনা ও তারাকান্দা-ধোবাউড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকা ব্রিজটি সংস্কার না করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রশাসন বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু ও ব্রিজ মেরামতের উদ্যোগ নিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.