৫ মাস পর ভারত থেকে ফিরছেন ৯১ বাংলাদেশি জেলে
প্রায় পাঁচ মাস কারাভোগের পর দেশে ফিরছেন ৯১ জন বাংলাদেশি জেলে। শনিবার ভারতের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ তাদের আন্তর্জাতিক জলসীমার উদ্দেশে পাঠানো হয়। গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় জলসীমায় প্রবেশ করায় তারা আটক হয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে ফেরার অনুমতি পান তারা। অধিকাংশ জেলের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। তাদের ফেরার খবরে স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.