মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ নিহত ৫৫
মিয়ানমারের শান রাজ্যের কাওং টাট গ্রামে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। চীন সীমান্তের কাছে নামখাম টাউনশিপে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ জানায়, খনি ও পাথর উত্তোলনে ব্যবহৃত বিস্ফোরক থেকেই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে পুরো এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত ও জনশূন্য হয়ে পড়ে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.