সীতাকুণ্ডে চার যানবাহনের সংঘর্ষে নারী নিহত, আহত ২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস, ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জারিয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন। পুলিশ জানায়, একটি বাস প্রথমে মাইক্রোবাসে ধাক্কা দিলে ধারাবাহিকভাবে ট্রাক ও সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.