Daily Mint

যমুনা সেতুতে ৬ দিনে টোল আদায় ২০ কোটির বেশি

ঈদে ঘরমুখো মানুষের চাপের কারণে গত ছয় দিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৬২ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে ২০ কোটি টাকারও বেশি। ২২ থেকে ২৭ মে পর্যন্ত পূর্ব ও পশ্চিম টোলপ্লাজা মিলিয়ে এসব যানবাহন পারাপার হয়। ঈদকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি চাপ সামাল দিতে অতিরিক্ত টোল বুথ চালু করা হয়েছিল।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.