হরমুজ অতিক্রমের চেষ্টা, গুলি করে মার্কিন তেলবাহী ট্যাংকার তাড়াল ইরান
হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন তেলবাহী ট্যাংকারকে ধাওয়া দিয়ে ফিরিয়ে দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কোর (আইআরজিসি)। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে জাহাজটি গোপনে প্রবেশের চেষ্টা করছিল। পরে আইআরজিসি সতর্কতামূলক গুলি ছোড়ে, ফলে ট্যাংকারটি পিছু হটে। এ ঘটনায় বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.