রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা
নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, ১৭ মে ঘিরে সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে থানাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার ভোরে বনানী এলাকায় পোস্টার ও লিফলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যেকোনো অপরাধ দমনে সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানিয়েছে ডিএমপি।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.