Daily Mint

স্কুলের ২৫ কোটি টাকার জমি ৪০ বছর পর উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার ৪১ শতক সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ ৪০ বছর ধরে একটি প্রভাবশালী চক্র সেখানে মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করে দখলে রেখেছিল। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর উচ্ছেদ অভিযান চালানো হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.