রাজধানীতে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ
ঈদুল আজহার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে। ধানমণ্ডি ও লালবাগসহ বিভিন্ন এলাকায় ক্লিনাররা পিকআপ ও ভ্যান দিয়ে বর্জ্য সংগ্রহ করছেন। পরে সেগুলো ডাম্পিং ট্রাকে নিয়ে নির্দিষ্ট এসটিএসে স্থানান্তর করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই নগরী পরিচ্ছন্ন রাখতে তারা বদ্ধপরিকর।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.