লেবাননে আরও দুই বাংলাদেশি নিহত, একজনের লাশ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন বলে বৈরুতের বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে। এর আগে একই এলাকায় আরও দুইজন নিহত হন, ফলে মোট চারজনের মৃত্যু হয়েছে। নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে হামলায় দুইজনের মৃত্যু হয় এবং একজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। আরেকজনের মরদেহ এখনো ধ্বংসস্তূপে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.