Daily Mint

সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয়েছে। একই ঘটনায় এক বহিরাগতসহ পাঁচজনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত, যা ইতিমধ্যে শেষ হয়েছে। পরে কলেজ কর্তৃপক্ষ শৃঙ্খলাজনিত কারণে তাদের সিট বাতিল করে। তবে কলেজ প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের ছাত্রত্ব বহাল থাকবে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.