শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে। আদালত এ তারিখ নির্ধারণ করেছেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি এখন রায় ঘোষণার পর্যায়ে রয়েছে। নৃশংস এ ঘটনার বিচার ঘিরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.