Daily Mint

সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের ১০টি পুশইন চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জসহ একাধিক সীমান্তে এসব ঘটনা ঘটে। কোথাও কোথাও স্থানীয় জনগণও বিজিবির সঙ্গে প্রতিরোধে অংশ নেয়। বিজিবি বলছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং যেকোনো পুশইন কঠোরভাবে প্রতিহত করা হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.