Daily Mint

সরকার ধাপে ধাপে প্রত্যাহার করতে যাচ্ছে সেনাবাহিনী

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী ৬ জুন থেকে মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর চূড়ান্ত প্রত্যাহার শুরু হচ্ছে। কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জুনের মধ্যেই সব সেনাসদস্য ব্যারাকে ফিরবেন। ২০২৪ সালের জুলাইয়ে সহিংসতার পর সেনাবাহিনী মাঠে নামে এবং পরে অন্তর্বর্তী সরকারের সময়ও দায়িত্ব পালন করে। বৈঠকে আইনশৃঙ্খলা, চাঁদাবাজি ও পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.