স্কুলে হিজাব পরার অনুমতি দিলো কর্ণাটক সরকার
কর্ণাটক সরকার হিজাবসহ ধর্মীয় প্রতীক নিয়ে আগের কঠোর ইউনিফর্ম নীতি বাতিল করেছে। নতুন নির্দেশনায় শিক্ষার্থীরা পাগড়ি, রুদ্রাক্ষ, হিজাবসহ ধর্মীয় প্রতীক পরতে পারবে, তবে তা শৃঙ্খলা বা নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারবে না। কোনো শিক্ষার্থীকে এসব কারণে ক্লাস বা পরীক্ষায় বাধা দেওয়া যাবে না। তবে জাতীয় পরীক্ষার ড্রেস কোড বহাল থাকবে। সিদ্ধান্তকে বিজেপি সমালোচনা করলেও সরকার সমতা ও ধর্মনিরপেক্ষতার ওপর জোর দিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.