Daily Mint

স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় ১২ বছরের কারাদণ্ড স্বামীর

ফরিদপুরের সদরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় স্বামী নুরজামাল মিয়াকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০২৩ সালে অতিরিক্ত যৌতুক দাবি করে তিনি স্ত্রী মুর্শিদা বেগমকে কুপিয়ে সেপটিক ট্যাংকে ফেলে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.