২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
সোনালী ব্যাংক ২০২৫ সালে ১ হাজার ৩১৩ কোটি টাকার রেকর্ড নিট মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি। সরকারি বন্ড থেকে আয় বাড়ায় মোট আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে, তবে নিট সুদ আয় ৭৭ শতাংশ কমে ৩৩৭ কোটি টাকায় নেমেছে। এ বছর শেয়ারপ্রতি আয় বেড়ে ২৮ টাকা ৯৯ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ২১ টাকা ৮২ পয়সা।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.