Daily Mint

৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার

‘নাজরান ফিশারীজ এন্ড এগ্রো প্রজেক্ট’ নামে ভুয়া বিনিয়োগ প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। মো. ওবায়দুল্লাহ উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে আকৃষ্ট করতেন। তদন্তে হাজারো ভুক্তভোগীর প্রতারণার তথ্য পাওয়া গেছে। ব্যাংক অ্যাকাউন্ট ও সার্ভার ডেটা বিশ্লেষণে বিপুল অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে সিআইডি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.