৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
দক্ষিণ লেবাননে কৌশলগত বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে হিজবুল্লাহবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেছেন। ইসরায়েলি বাহিনী লিতানি নদীর আরও গভীরে প্রবেশ করছে, আর নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এ অভিযানের সমালোচনা করেছে। চলমান সংঘাতে লেবাননে ৩ হাজার ৩০০ জনের বেশি এবং ইসরায়েলের ২৫ সেনা নিহত হয়েছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.