মার্কিন অবরোধের ফলে চীনে সৃষ্ট জ্বালানি ঘাটতি পূরণ করবে রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে চীনে যে জ্বালানি ঘাটতি তৈরি হয়েছে, তা মস্কো পূরণ করতে প্রস্তুত। তিনি বলেন, রাশিয়া চীনের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতায় আগ্রহী। ইরানের তেল সরবরাহ বন্ধ থাকায় চীন সংকটে পড়েছে, আর এই পরিস্থিতিতে রাশিয়া বিকল্প জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছে, যা বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.