রাঙামাটিতে নৌকাডুবির কবলে পড়া ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী
রাঙামাটির জুরাছড়িতে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনী ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে। বুধবার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে অতিরিক্ত বোঝাই নৌকাটি পানিতে ডুবে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। একজন গর্ভবতী নারীকে হাসপাতালে পাঠানো হয়। বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সবাই বর্তমানে সুস্থ আছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.