অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন চাহাল
মিথ্যা তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে যুজবেন্দ্র চাহাল ভারতীয় অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। অভিযোগ, তানিয়া এক ভিডিওতে দাবি করেন চাহাল তাকে ‘কিউট’ লিখে মেসেজ পাঠিয়েছেন। ভিডিওটি ভাইরাল হলে বিতর্ক শুরু হয়। চাহাল অভিযোগকে ভিত্তিহীন বলে আইনি পদক্ষেপ নেন। পরে তানিয়া দাবি করেন, তাকে মেসেজ মুছতে চাপ দেওয়া হয়েছিল এবং বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.