Daily Mint

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে গেছেন তারেক রহমান। সোমবার ভোরে গুলশানের বাসভবন থেকে তিনি রওনা দেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আগমন ঘিরে জেলায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.