সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে আজ থেকে হামের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জিন্দাপার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে টিকাদান কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চলবে। অসুস্থ বা জ্বর থাকা শিশুদের পরে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.