মেক্সিকোর পিরামিডে কানাডিয়ান দর্শনার্থীকে গুলি করে হত্যা
মেক্সিকোর তেওতিহুয়াকান পিরামিড এলাকায় বন্দুকধারীর গুলিতে এক কানাডীয় নারী নিহত হয়েছেন এবং কয়েকজন বিদেশি পর্যটক আহত হয়েছেন। পরে হামলাকারী আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। কলম্বিয়া, রাশিয়া ও কানাডার নাগরিকরা আহত হন। ব্রিটিশ প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য এই স্থানে হামলার ঘটনায় পর্যটন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.