চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশে বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবারের সতর্কবার্তায় বলা হয়, সমুদ্র এখন উত্তাল। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনশীল এবং আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.