Daily Mint

করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই

আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি জানিয়েছে এফবিসিসিআই। রাজধানীর সোনারগাঁও হোটেলে এনবিআর ও এফবিসিসিআইয়ের সভায় এ প্রস্তাব দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। মূল্যস্ফীতি বিবেচনায় সীমা বাড়ানোর দাবি জানানো হয়। সিনিয়র সিটিজেন ও নারীদের জন্য আলাদা সুবিধা এবং ২৫ শতাংশ করহার নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.