Daily Mint

সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

সরকারি ব্যয় কমাতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের এখন থেকে বিদেশ ভ্রমণে বিজনেস বা এক্সিকিউটিভ ক্লাসের বদলে ইকোনমি ক্লাসে যেতে হবে। অর্থ মন্ত্রণালয়ের নতুন আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে, যা সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.